দক্ষ জনশক্তি তৈরী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণঃ



১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরী এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে BDICT কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান সমূহ যে কোর্সগুলি দক্ষতার সাথে প্রশিক্ষণ দিয়ে দেশের বেকারত্ব দূরীকরণ এবং অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে সে কোর্সগুলি হচ্ছে- ডিপ্লোমা ইন আইসিটি, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স, ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং, অটো ক্যাড, বেসিক এপ্লিকেশন কোর্স, ভিডিও এডিটিং, ওয়েব সাইড ডিজাইন এবং ডেভেলপমেন্ট। বলতে পারেন দেশ ও মানুষের কল্যাণে “ডিজিটাল আইসিটি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট” এই সকল বিষয়ের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করছে।সৃষ্টি করছে।

তথ্য প্রযুক্তিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া:



তথ্য প্রযুক্তিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ উদ্যোক্তা তৈরী করতে হবে। আমি বিশ্বাস করি তথ্য প্রযুক্তিকে যদি গ্রাম তথা তৃণমূলে নিয়ে যাওয়া যায় তাহলে এই দেশ আর বর্তমান অবস্থায় থাকবে না, বহুদূর এগিয়ে যাবে। গার্মেন্টস খাত থেকে যে আয় হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশী আয় তথ্য প্রযুক্তির খাত থেকে হওয়া সম্ভব। তথ্য প্রযুক্তিকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।



ডিজিটাল আইিসিটি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর মাধ্যমে একজন অভিভাবক তার সন্তানকে তথ্য প্রযুক্তির কি কি বিষয়ে দক্ষ করে তোলার সুযোগ পেতে পারে

ডিজিটাল আইসিটি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে তথ্য প্রযুক্তিতে সঠিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারেন। বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে তথ্য প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই প্রত্যেকটি সচেতন মানুষের কাজ। কম্পিউটার ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঠিক তাই। কারণ প্রতিনিয়ত প্রযুক্তি আপগ্রেড হচ্ছে। যেমন আজ থেকে ৬ মাস আগে যে প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে বর্তমানে তা ব্যাকডেটেড হয়ে গেছে। সুতরাং বিশ্বের সাথে তাল মেলাতে প্রযুক্তির সঙ্গে নিজেকে আপগ্রেড করতে হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সন্তানকে যে সকল বিষয়ে প্রশিক্ষণ দিতে পারবেন সে বিষয়গুলো হচ্ছে- সার্টিফিকেট ইন কম্পিউটার সাইন্স এন্ড এ্যাপ্লিকেশন কোর্স, প্রফেসনাল অফিস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স, হায়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স, অটো ক্যাড, প্রফেশনাল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।


alt